খেলার খবর | :::…NatunProvat:::.. natunprovat, notunprovat,Natun provat, Notun Provat, News from Rajshahi, News Rajshahi, Rajshahi, Seroil, news, Rajshahi, North Bengal, Dhaka, Rajshahi College, Shaheb Bazar, News from Bangladesh, Daily Bangla Newspaper, Bangla Newspaper

এবার মেসি গোল পাবেন!

যে অপয়া তেরোর গেরোতে আটকা পড়েছেন, লিওনেল মেসির সামনে সুযোগ এসেছে খুলে ফেলতে সেই জট। জাতীয় দলের জার্সি গায়ে সর্বশেষ গোলটি করেছিলেন যাদের বিপক্ষে, সেই স্পেনের সঙ্গেই যে আর্জেন্টিনার পরের ম্যাচ। গত বছর নভেম্বরে স্পেনে গিয়ে একটা প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। ২-১ গোলে হেরে আসা ওই ম্যাচে দলের একমাত্র গোলটি করেছিলেন মেসিই। তাঁর ১৩ নম্বর [...]

ফর্মে ফিরেছেন রুনি বুলগেরিয়াকে বিধ্বস্ত করে ইউরো বাছাইপর্বে ইংল্যান্ডের শুভ সূচনা

ওয়েম্বলীতে ইউরো বাছাইপর্বের গ্র“প জি এর প্রথম ম্যাচে শুক্রবার বুলগেরিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের পরে বড় কোন আসরে শুভ সূচনা করল ইংল্যান্ড। ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার জারমেইন ডেফোর হ্যাট্রিকে ইংলিশরা বড় জয় পেলেও গোলগুলোর পিছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল ওয়েইন রুনির। আর তাই ম্যাচ শেষে দলের অন্যতম নির্ভরযোগ্য এই খেলোয়াড়ের প্রশংসা করতে ভুল করেননি কোচ ফ্যাবিও [...]

সমালোচনায় ক্যাম্পবেল

জিম্বাবুয়ে ক্রিকেট দলের প্রধান নির্বাচক অ্যালিয়েস্টার ক্যাম্পবেল সমালোচনা করেছেন যুক্তরাজ্য সরকারের। অক্টোবরে ইন্টার-কন্টিনেলটাল কাপে অংশ নেয়ার জন্য জিম্বাবুয়ে যাওয়ার কথা ছিল স্কটল্যান্ডের। কিন্তু যুক্তরাজ্য সরকারের পরামর্শে পরবর্তীতে সে সফর বাতিল করেছে ক্রিকেট স্কটল্যান্ড। ক্যাম্পবেল বলেন, জিম্বাবুয়েতে দশজন ইংলিশ খেলোয়াড় এবং কোচ রয়েছে। এরমধ্যে আমাদের জাতীয় দলের কোচ অ্যালান বাউচারও রয়েছেন। অকারণে নেয়া এই সিদ্ধান্ত তাদের [...]

বুধবার আসছেন নতুন ফুটবল কোচ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হয়েছেন ক্রোয়েশিয়ার রবার্ট রুপচিচ। চুক্তি হয়েছে এক বছরের জন্য। গত ১ সেপ্টেম্বর থেকে মেয়াদ শুরু হয়ে গেলেও এখনো ঢাকায় পা রাখেননি রুপচিচ। আগামী বুধবার ঢাকা আসবেন ৪৭ বছর বয়সী এই কোচ। যদিও ঢাকায় আসার আগেই তাকে নিয়ে কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এক বছরের চুক্তি হলেও রবার্ট রুপচিচকে [...]

ফ্রান্স ছাড়া জিতেছে সব ফেবারিটরাই

বিশ^কাপ এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেন প্রথম দল হিসেবে জয় দিয়ে টানা দ্বিতীয়বার ইউরো জয়ের পথে পা বাড়ালো। শুক্রবার রাতে ইউরো ২০১২ এর বাছাই পর্বের খেলায় আরো জয় পেয়েছেন হল্যান্ড, ইংল্যান্ড এবং জার্মানি। কিন্তু হেরে গেছে ফ্রান্স। ভিসেন্ত দেল বস্কোর দল স্পেন বিশ^কাপ জয়ের পর প্রথম প্রতিযোগিতামুলক ম্যাচ খেলতে নেমেছিল দুর্বল লিচেনটেনস্টেইনের বিপক্ষে। নিজেদের মাঠ ভালদেসেই [...]

ইউএস ওপেন চতুর্থ পর্বে ক্লাইস্টার্স, ভেনাস, সামান্থা, এলেনা ও আনা

ইউএস ওপেনের চতুর্থ পর্বে উঠেছেন কিম ক্লাইস্টার্স, ভেনাস উইলিয়ামস, সামান্থা স্তসুর, এলেনা দেমিন্তিয়েভা ও আনা ইভানোভিচ। বর্তমান চ্যাম্পিয়ন বেলজিয়ামের ক্লাইস্টার্স ৬-৩, ৬-০ গেমে হারান পেট্রা কেভিটোভাকে। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ক্লাইস্টার্স এ নিয়ে টানা ১৭টি ম্যাচ জিতলেন। যুক্তরাস্ট্রের ভেনাস উইলিয়ামস ৬-২,৬-১ গেমে ম্যান্ডি মিনেলাকে, সামাস্থা ৬-২,৬-৩ গেমে সারা ইরানিকে, এলেনা ৭-৫, ৬-২ গেমে ড্যানিয়েলা হ্যানতুচোভাকে এবং [...]

ম্যাচ পাতানো নিয়ে মুখ খুললেন শচীন

লর্ডসে পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ পাতানো নিয়ে শেষ পর্যন্ত মুখ খুললেন শচীন টেন্ডুলকার। বললেন, অভিযোগ নিয়ে আগাগোড়া তদন্ত হওয়া উচিত। কেউ দোষী প্রমাণিত হলে তাকে শাস্তি দিতেই হবে। স্পট ফিক্সিংয়ের অভিযোগে পাকিস্তানের অধিনায়ক সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ওই তিন ক্রিকেটারকে ইংল্যান্ডের বিপক্ষে ২০ ওভার ও [...]

প্রস্তুতি ম্যাচে জিতেছে পাকিস্তান

ইংল্যান্ডের বিপক্ষে ২০ ওভার ও একদিনের সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান সমারসেটের বিপক্ষে ৮ রানে জিতেছে। বৃহস্পতিবার টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় সমারসেট। শাহজিব হাসানের শতক এবং ফাওয়াদ আলমের অর্ধ-শতকের সুবাদে পাকিস্তান ২৬৪ রান করে। তবে পুরো ৫০ ওভার খেলতে পারেনি। খেলেছে ৪৭ ওভার ৩ বল। জয়ের লক্ষ্য ২৬৫ রান তাড়া করতে গিয়ে জ্যানডের [...]

ধোনির সামনে আরো কঠিন পরীক্ষা : সৌরভ

আগামী দু’বছরের মধ্যে ভারতীয় দলের বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে আরো কঠিন পরীক্ষা দিতে হবে বলে মনে করছেন সৌরভ গাঙ্গুলী। ভারতের সাবেক অধিনায়ক বলেন, বছর দুয়েকের মধ্যে কয়েকজন সিনিয়র খেলোয়াড় অবসর নিতে যাচ্ছেন। এরপর তরুণরা যদি ভালো খেলতে না পারেন তাহলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ধোনিকে। ইদানিং টেস্টে ভারত বেশ ভালোই খেলছে বলে মানছেন [...]

ইউএস ওপেন তৃতীয় পর্বে ফেদেরার, জকোভিচ, ওজনিয়াকি ও শারাপোভা

ইউএস ওপেনের তৃতীয় পর্বে উঠেছেন রজার ফেদেরার, নোভাক জকোভিচ, ক্যারোলিন ওজনিয়াকি, জেলেনা জাঙ্কোভিচ ও মারিয়া শারাপোভা। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা খেলোয়াড় সুইজারল্যান্ডের ফেদেরার ৬-৩, ৬-৪ ও ৬-৩ গেমে জেতেন জার্মানির আন্দ্রেস বেকের বিপক্ষে। র‌্যাঙ্কিংয়ে তৃতীয় সেরা সার্বিয়ার নোভাক জকোভিচ ৭-৫, ৬-৩, ৭-৬ (৮-৬) ব্যবধানে হারান জার্মানির ফিলিপ পেতজশনারকে। অন্যদিকে মেয়েদের এককে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় ডেনমার্কের ওজনিয়াকি [...]