রাজশাহীর খবর | :::…NatunProvat:::.. natunprovat, notunprovat,Natun provat, Notun Provat, News from Rajshahi, News Rajshahi, Rajshahi, Seroil, news, Rajshahi, North Bengal, Dhaka, Rajshahi College, Shaheb Bazar, News from Bangladesh, Daily Bangla Newspaper, Bangla Newspaper

নগরীতে কিশোরী গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু

পরিতোষ চৌধুরী আদিত্য: রাজশাহী মহানগরীর সাধুরমোড় এলাকায় এক কিশোরী গৃহপরিচারিকা লিমা’র (১৪) রহস্যজনক মৃত্যু হয়েছে। বাড়ীর গৃহকর্তা বিষয়টিকে আত্মহত্যা বলে প্রচার করলেও তাদের অসংলগ্ন কথাবার্তায় পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে। রামেক ফরেনসিক বিভাগের ডাক্তার এমদাদ এ ব্যাপারে মুখ খুলেনি। তবে তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই সঠিকভাবে বলা যাবে এটা হত্যা না [...]

রাজশাহীতে টিভি চ্যানেলের ছয় অফিসে দুর্ধর্ষ চুরি : গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে বেসরকারি টেলিভিশন চ্যানেলের ছয়টি অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে নগরীর সোনাদীঘি মোড়ের রেডক্রিসেন্ট ভবনের তৃতীয় তলায় পাশাপাশি অবস্থিত এনটিভি, চ্যানেল ওয়ান, আরটিভি, বাংলাভিশন, ইসলামিক টিভি ও চ্যানেল আই’র রাজশাহী অফিসের দরজার হ্যাসবোল্ড উপড়ে ল্যাপটপ, কম্পিউটারের এলসিডি মনিটর, মূল্যবান যন্ত্রপাতি ও নগদ টাকা চুরি হয়। চুরি হওয়া জিনিসপত্রের [...]

নগরীর কুমারপাড়া থেকে শিবির কর্মী ইতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কুমারপাড়া থেকে আরাফাত হোসেন ইতি নামের এক শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ী নগরীর মতিহার থানার ধরমপুর এলাকায়। পিতার নাম কামাল উদ্দিন। পুলিশ জানায়, ইতি মহানগরীর কুমারপাড়া আওয়ামীলীগ অফিসের সামনে সন্দহজনক ভাবে ঘোরা ফেরা করার সময় তাকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দেয়। গ্রেফতারকৃত ইতি শিবির ক্যাডার জাফর বাবুর সহযোগী। [...]

রাজশাহীতে ক্যাবল টিভি অপারেটরের ইফতার ও কন্ট্রোল রুম উদ্বোধন

স্টাফ রিপোর্টার: রাজশাহী কমিউনিকেশন ক্যাবল টিভির ডিজিটাল  কন্ট্রোল রুম উদ্বোধন করা হয়েছে। রোববার সন্ধ্যায় এর উদ্বোধন করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বাক্কার আলী। এউপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা বলেন, প্রতিটি ঘরে ঘরে ক্যাবল টিভির সংযোগ প্রদানের ক্ষেত্রে রাজশাহী কমিউনিকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজশাহী কমিউনিকেশন-এর চেয়ারম্যান রেজাউন নবী আল [...]

রাবিতে নাসিম হত্যাকাণ্ড ছাত্রলীগের ৬ কর্মী চিহ্নিত : আজ সিন্ডিকেট সভা

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী নাসরুল্ল¬াহ্ নাসিম হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকাণ্ডের সাথে জড়িত ছাত্রলীগের ৬ কর্মীকে চিহ্নিত করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে গঠিত তদন্ত কমিটি। চিহ্নিত ৬ জনই শাহ মখদুম হলের আবাসিক ছাত্র এবং ছাত্রলীগের সভাপতি গ্রুপের কর্মী। তবে তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের ব্যাপারে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়নি। আজ সোমবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট [...]

নগরীর গোধূলী মার্কেটের দোকানঘর থেকে ভাড়াটিয়াকে উচ্ছেদের চেষ্টা

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর ঢাকা বাস টর্মিনাল গোধূলী মার্কেটে কিষাণ ভ্যারাইটিজ স্টোরের ১৫ বছরের লিজ বাতিল করে দোকান ঘর ছাড়তে মৌখিক নির্দেশ দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই দোকান ঘর নিয়ে আদালতে মামলা চলছে। দোকানের মালিক ব্যবসায়ীর কাছ থেকে ভাড়া না নেয়ায় পোস্ট অফিসের মাধ্যমে রেন্ট কালেক্টরে গত ৩ মাস ধরে ভাড়া পরিশোধ [...]

নগরীতে স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি গতকাল রোববার বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে সুপ্র, রাজশাহী জেলার উদ্যোগে জিডিআরসি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুপ্র, রাজশাহী জেলা কমিটির সভাপতি অধ্যাপক ফজলুল হক। আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক তরুণ কুমার সরকার, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নূরল আলম, দৈনিক সোনালী [...]

রাজশাহী আজ ইফতার

মহানগর জাতীয় পার্টি-এর উদ্যোগে মিলাদ ও ইফতার মাহফিল পার্টির কার্যালয়ে বিকাল ৫টায়।

আঞ্জুমান মফিদুল

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, সরকারের রূপকল্প বাস্তবায়নের জন্য নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে বাংলাদেশ আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। গতকাল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আঞ্জুমান মুফিদুল ইসলাম, রাজশাহীর উদ্যোগে সুধী সমাবেশ, ইফতার ও দোয়া মাহফিল এবং দারিদ্র্য বিমোচনের অর্থ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে [...]

রাজশাহী মহাজোটের ইফতার মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি : ক্ষুধা, দারিদ্র ও নিরক্ষর মুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে এক সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন রাজশাহীর মহাজোটের নেতৃবৃন্দ। গতকাল স্থানীয় কমিউনিটি সেন্টারে  আলোচনা, দোয়া ও ইফতার  মাহফিলে নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে এ আহবান জানান। মাহফিলের সভাপতি ও সমন্বয়ক রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, দেশের কৃষক, জেলে, [...]