এনএনবি ঃ স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন বলেছেন, যুবলীগ নেতা ইব্রাহিম হত্যা মামলা তদন্ত করা হচ্ছে। তদন্তে নুরুন্নবী শাওন দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ইব্রাহিম হত্যায় দোষীদের বিচারের মুখোমুখি করা হবে। তদন্তে এমপি শাওন দোষী সাব্যস্ত হলে তাকেও বিচারের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, শাওন কেন, এর চেয়ে বড় [...]
এনএনবি : ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এর প্রেসিডেন্ট ড. আহম্মদ মুহামেদ আলীর সঙ্গে একান্ত বৈঠক করেছেন সৌদি আরবে সফররত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। গতকাল শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় জেদ্দায় অবস্থিত আইডিবি প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আইডিবির প্রেসিডেন্ট বেগম জিয়ার সাথে প্রায় ২০ মিনিট একান্তে কথা বলেন। এছাড়াও পরে আইডিবির কনফারেন্স রুমে সংস্থার [...]
বাগমারা ও মাদারীগঞ্জ প্রতিনিধি: গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় বাগমারার গণিপুর ইউনিয়নের ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাদারীগঞ্জ বাজারে এলাকার গরীব দুঃখী মানুষ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। তারা আগামী ২ দিনের মধ্যে গণিপুর ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক শামসুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। নইলে কঠোর কর্মষূচী দেয়ার হুমকি দিয়েছে। জানা গেছে, [...]
এনএনবি : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৯ থেকে ১১ সেপ্টেম্বর সংবাদপত্রে ঘোষণা করা হয়েছে। এ জন্য আগামী ১০, ১১ ও ১২ সেপ্টেম্বর কোন পত্রিকা প্রকাশিত হবে না। নোয়াবের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। যদি কোন কারণে ১১ সেপ্টেম্বর ঈদ অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে ১২ সেপ্টেম্বর [...]
রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ট্রেনের নিচে কাঁটা পড়ে অজ্ঞাতনামা (৪০) এক মহিলা নিহত হয়েছে। বিমান বন্দরে গাড়ি চাপায় আহত ভ্যান চালক জোনায়েত মিয়া (২০) অবশেষে মারা গেছে। সবুজবাগ, মিরপুর, কামরাঙ্গীরচর, তুরাগ ও বাড্ডায় অজ্ঞাতনামা নবজাতক এক কন্যাসহ ৫ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এরা হচ্ছে, পাখি বেগম (২০), রুমী আক্তার (২৬), অজ্ঞাতনামা যুবক (১৮) ও রোজিনা আক্তার [...]
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল নগরীর মুহাম্মদপুরস্থ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিশ্রামাগারে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য বিভিন্ন ধরনের ফলমূলসহ ইফতার সামগ্রী প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মাহবুবুল হক শাকিল এবং সহকারী একান্ত সচিব খায়রুল ইসলাম ও সাইফুজ্জামান শেখর গতকাল বিকেলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিশ্রামাগারে গিয়ে প্রধানমন্ত্রীর তরফ থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন। এনএনবি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পক্ষ [...]
রাজধানীর কামরাঙ্গীরচরে বৃষ্টি আক্তার (১৭) নামে এক নববধু খুন হয়েছে। ঘাতক স্বামী দেলোয়ার তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামীকে গ্রেফতার করেছে। এনএনবি পুলিশ জানায়, গতকাল শনিবার সকালে পুলিশ কামরাঙ্গীরচরের মধ্য রসুলপুরের ৩ নং ওয়ার্ড মোতালেব মেম্বারের গলির রফিকুল ইসলাম নামে এক আলুওয়ালা ব্যবসায়ীর তৃতীয় তলার একটি কক্ষের [...]
বাঘা প্রতিনিধি : বাঘায় কয়েক বছরের ব্যবধানে একই পরিবারে ৬ জনের বিষপানে আত্মহত্যা করেছে এবং ৪ জনের আত্মহত্যার চেষ্টায় ব্যর্থ হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, বাঘার আড়ানী পৌরসভার গোচর মহল্লার মৃত তাছের প্রাং-এর পুত্র তসলিম উদ্দিন গত বৃহস্পতিবার স্ত্রীর উপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করে। ৬ মাস পূর্বে তার চাচাত ভাই কেমফার আলীর পুত্র তারিকুল [...]
প্রেস বিজ্ঞপ্তি ঃ প্রতিবন্ধীরা আমাদের ভাই বোন সন্তান। তাদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে উদ্যোগী হতে হবে। এজন্য সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত সম্প্রসারিত করার আহবান জানিয়েছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গতকাল ফাউন্ডেশন ফর ওমেন এন্ড চাইল্ড এসিসটেন্স (এফডাব্লিউসিএ) এর উদ্যোগে প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিতকরণ বিষয়ক আলোচনা সভা ও বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে [...]
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, আরো ৮ বছর মহাজোটের সাথে তিনি ক্ষমতায় থাকবেন। তিনি বলেছেন, আগামী নির্বাচনের আরো সাড়ে ৩ বছর বাকি। সেই নির্বাচনে যদি মহাজোট জয় লাভ করে তবে আমরা (জাপা) আরো ৫ বছর ক্ষমতায় থাকবো। এরপরের নির্বাচনের আরো সাড়ে ৮ বছর বাকি। তাই এখনই অবসরের চিন্তা করে লাভ নেই। গতকাল শুক্রবার [...]